অসমাপ্ত সুন্দর
- আল নিমরা কবির

একটা বিকাল শহরের অলিগলি
তোমারে খুঁজতে খুঁজতে
নিজের সারা দেহে অন্ধকার জড়ায় নিলো।
সারা শহর নিজেরে ভিজায় নিলো আগষ্টের বৃষ্টিতে।
জানো কি তুমি,
তোমার চইলা যাওয়া এই বৃষ্টির মতোই করুণ?
দেয়াল ঘড়ি থেইকা সময় খসে ছুটলো তোমার পিছু পিছু।
আর আমি বুকের মধ্যে সমস্ত পৃথিবীর হাহাকার জমায়ে
তাকায় আছি তোমার সেই চলে যাওয়ার দিকে।
ক্যামনে থামাই বলো!
তোমার চলে যাওয়া যে এতোই সুন্দর, আমি আর অন্যদিকে চোখ ভিড়াইতেই পারছি না।


১০-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026